Sunday, 24 August 2014

সুর্যস্তেব্র পরও স্বচ্ছ

আমি ভালো আছি 
জীবন ভালো নেই 

আমি আর জীবনের মধ্যে 
ফারাক কোথায় কতটুকু

সারাদিন এই প্রশ্ন 
এমনকি সুর্যস্তেব্র পরও স্বচ্ছ 
গ্লাস্সের তলানিতে ভাসে

| যা ইচ্ছে তাই |



সময় বলবে যা ইচ্ছে তাই 
তোমার আমার সম্পর্কের
অবস্থানটা ঠিক কোথায় 

ভাবনায় আমি আজ ভারী অদ্ভুত 
- দুরের মানুষ কাছে আসছেনা 

ভালোলাগার মানুষগুলো 
স্যরি, ভালোলাগার প্রাণ
শুধু দূরে দূরেই রয়ে যাচ্ছে সারাদিন

দিনশেষে ভালবাসা ক্রমশ হারিয়ে
যাচ্ছে তাই 

Monday, 11 August 2014

স্বাধীনতা

বহুদিন পর এলো 
সেই স্বাধীনতা একদিন
বেরিয়ে পড়লাম
দুটো রেখা ছুঁয়ে 
পদাতিক যেমন যায় 
অবশ্যই নেমে যাব 
কোনো এক স্টেশন-এ 
যেখানে নিশ্চিত 
হৃদয়ে হৃদয়

Thursday, 24 July 2014

একটু নাচি

এই পাহাড় 
চল তোকে কোলে তুলে নিয়ে 
একটু নাচি

হৃদয় আমার তোর থেকে 
অনেক বড় ...

Tuesday, 22 July 2014

স্যরি




রক্তের সম্পর্ক আজ হারিয়ে যাচ্ছে
প্রতিক্রিয়ায় অসহায় আমি একা

ভাবনার পুনর্জীবন
হারিয়ে যাচ্ছে স্যরি শব্দে
অজান্তে কেমন স্বার্থপর প্রতিক্রিয়া
আসে দেখি
আসলে ভালো লাগে খুব
কেউ জীবন দেবে তোমার জন্য?
নিজের ইচ্ছে পূরণ
স্যরি শব্দে অবগাহন
ইচ্ছে করেই কাছে যাচ্ছিনা
ইচ্ছে করেই কাছে টানছিনা
কাল রাতে কি অধিকার
প্রয়োগ করলে তুমি
তোমার সম্প্রচারিত শব্দমালা
সমান্য ভাঙ্গা গলায় শোনালেই
শোনালে তোমার সুন্দর
দিয়েছে তোমায় এই অধিকার

Monday, 14 July 2014

ভাঙ্গা চায়ের কাপ

প্রেম আজ হাতল ভাঙ্গা 

চায়ের কাপ 
সেই আগের মত চুমুক
দিতে পারছিনা 
কালবেলাতেও ঠিক ছিল সব

Thursday, 10 July 2014

রোদ্দুর

রোদ্দুর জানে কবিতার মানে 


আমি বলি 


রোদ্দুর জানে তোমার মানে 
রোদ্দুরই জানে তোমার মন ...