Wednesday, 28 May 2014

প্রেম কোথায় হারিয়ে যায়

বলেছিলাম ব্যালান্স চেক 
করে দ্যাখো তোমার জন্য 
আমার নিবেদিত প্রেম কোথায় 

উত্তর আসেনি বহুদিন 

একদিন দারুণ অগ্নি বাণ
- আমি পারছিনা 
এই উত্তরে তুমি বুঝে নাও...

তারপরও আস্থা ছিল
বলেছিলাম বৃষ্টি এনেদেব

সত্যি বৃষ্টি এল নিয়ে মৌসম
বার্তা শান্ত মন জুন মালিয়া

তারপর কিন্তু কিছু
কাকভেজা বিরক্তি
রোদহীন দিন সূর্যহীন সন্ধ্যে

নিয়ন বাতির কাছে
বাদল পোকা ওড়ে
আর খসে পড়ে পাখনা

কেবল তার বেয়ে বিন্দুবিন্দু জল
ক্ষণিক মুক্ত ধারা এক রেখায়
হারিয়ে যায় ওদের মত

গুবরে পোকা আমি

তোমার নামটা কবিতায় নিয়েছি 
- ব'লে তুমি কতকিছু ভাবছো
আমি দেখছি তোমার মনন

গুবরে পোকা আমি 
চোখ বন্ধ করে 
পৃথিবী দেখতে পাই .......

ঠিক তারপর তোমার এস এম এস 
'জীবন বলে তুমি ভুল
হৃদয় বলে তুমি ভুলোনা'

গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
পৃথিবী দেখতে পাই .......

ফোন দেবে
চা পাতা সবুজ
হওয়ার একটু আগে
ভুলে সব কিছু

গুবরে পোকা আমি
চোখ বন্ধ করে
তোমার পৃথিবী দেখতে চাই

Saturday, 22 March 2014

ডিঙ্গি

 ডিঙ্গি


স্থিরজলে ভেসেভেসে 
তোমায় যে মন পেতে চায়

একটু স্রোত দাও ঢেউ দাও
ঢেউ তুমি  
চলতে দাও গা ভাসিয়ে
তোমার ভালবাসা
আরও ডাউন স্ট্রিমে
মোহনার পাশে
প্রখর  কিরণ যেখানে থামে  
সন্ধ্যে নামার পর উষ্ণ
ঘন অন্ধকার
ছ্লাত্ছল শব্দে বিভোর

নেশায়  মত্ত একটা গল্প দাও
প্রাণে অক্সিজেন আরও
চলতে থাকবে প্রতিপলে একান্তে
সময় তুমি থাকবেনা পর
নতুন দিনের কথা বলবে অবশ্যই
আপন রাজনীতির ভালভাষায়

শুধু নদীকে নয়
নদীর আপনজনের কোনো এক আপনকে
বৃষ্টি বিন্দু দিয়ে  বাঁশের চারা
ধারধার দিয়ে কাশফুল
একসাথে ভালবাসে উজানে ডিঙ্গি

নদনদীর গল্প থামাও
চল কাজে নামি
ফিরে দেখি  ফেলেরাখা সম্পর্ক
ক্ষণিকার মত

প্রেম যে এক বারে নেই তা নয়
আছে  মাঝে মাঝে  
আসে আগমনী গান   
যখন ফুরসত হয়

ইচ্ছে হয়না মিথ্যে বলতে
তবু মিথ্যে আশ্রয়
শুধু নিজের  জন্য গোপন ফুরসত
তারপর ডুবে যাই ডুবে  যাই

একটা সময় পর আবার কিরণ
ক্যালেন্ডার দিয়ে তৈরী ভেলা

ভেসে ওঠে  সেই মোহনায় 

Sunday, 23 February 2014

নগ্ন

নগ্ন 


রাতের খেলা
রাতের মতন
মানাব্পুতুল নাচ যেমন
নগ্ন শ্রী নারী ..
বানিজ্যে বস্তি
লক্ষ্মী একনম্বর 

Saturday, 16 November 2013

শোভাবৈষ্টমি




জীবনের প্রায় শেষপ্রান্তে
দাঁড়িয়ে বৈষ্টমি শোভা
জীবন বাঁচাতে আজ ভিক্ষাবৃত্তি
যৌবন গিয়েছে কবে মনে নেই

বাকিজীবন চলবে এইমনে
হলদিবাড়ি লোকাল-
প্রতি শনিবার
রাণীনগর থেকে শিলিগুড়ি

এক মুঠো চালডাল
যেখানে দাঁড়িয়ে থাকে হাজারো
বৈষ্টমির অপেক্ষায়
হাতেহাতে আমাদের

বাকি দিন নাতির ঘরে বসে
বেঁচেথাক  টিভি দ্যাখা
প্রকাশ হোক শেষ   ইচ্ছে

আরও  কিছুদিন

Saturday, 5 October 2013

আসল কথা



জাস্ট  পাঁচশো টাকায় একটা  শরীর
ভাবিনি দিতে  রাজি হবে
নাম  জানিনা যার

জীবনে  এই প্রথম

কল্পনাও করিনি একটা  চুক্তি
হবে মহালয়ার ভোর ফুরিয়ে

আঠারো  বছর পর

পুজোর বাজার আসল কথা
উঠলো শরীর জুড়ে

অমাবস্যা কাটিয়ে পঞ্চমীর
আলোতে আসার কথা হল

পুরো বায়না গুঁজে  দিলাম সন্ধিস্থলে

বুকের মাঝে ঢিপঢিপ
রিস্ক নেওয়ার বিপ

দুজনের




স্মৃতির পিছনে

স্মৃতির পিছনে 


দেখেও  দ্যাখোনি একযুগেরও আগে 
কার্যত পাত্তাই দাওনি 
অথচ 
আজ ফিরেফিরে চাও

আমি রাজবেশে চলেছি
একা ভাসানে  
মায়ের পিন্ডদান 
সুতির ধুতি সিল্কের পাঞ্জাবি  
রাজমহলের পথে

শিমুলতলায় তোমাররূপ দেখে  বিস্মিত  
আমি  হাঁটছি   স্মৃতিরপিছনে

ডুমনি  ঘরের বালিকাবঁধু
একদিন বারবার চেয়ে থাকা

ফ্লাইওভারে ওর প্রথম সংসার
কাঠের আগুনে পোড়া হাঁড়ি 
কড়াই  মাজাঘষার লড়াই

খুব সকালে সাইকেলে টিউশান
যেতাম

আজ ফিরে চায় মনের অবকাশ
আজ আমার মায়ের মৃত্যুর এক বছর

আশ্বিনের রোদ্দুর তখন সত্যি উপেক্ষিত
স্মৃতিতে তোমার দুধেআলতা আঙ্গুল
পুড়ে যায়  
ফুটন্ত হাঁড়ির জল আর ভাত
বিরামহীন
সুনদারাম নির্বিকার  বাঁশের  ঝুড়িতে

চোখের মণিতে আজ ভাসে 
পরিপূর্ণ রূপ লাবন্য একযুগ পর
পীতবর্ণা  গৌড়বঙ্গের পুরাতন সিল্ক শাড়ি
উজ্জ্বল  উচ্ছল কাঠামো 
দেবীর মত

উনিসেফ' আইরন ট্যাবলেট মিথ্যে
হার মানে স্কুলের শেখা বুলি

আমার  খুব আনন্দ তখন
রাজবেশে ডুমনি মেয়ের ভাললাগা
স্বীকৃতির অপেক্ষা
আর একবার ফিরে সে দেখবে না

প্রেমাদ্র চোখের রেখা সত্যি দেখেছিল   
আরো একবার বহুদিন পর 
সুন্দর অভিভুত সিঁথি
সেই উজ্জ্বল  রং