Friday, 8 March 2013

দুই বন্ধু দেশ


দুই বন্ধু দেশ
    -নীরাজনা

সীমান্তে কাঁটাতারের এপারে ছুটে চলেছি
টেলিফোনের বোতাম টিপেটিপে
এক্সক্লুসিভ খবরের সন্ধানে

সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির হোটেলের বাইরে ফাটল বোমা
খবরের পেটে হিংসার ছবি
তাণ্ডব বরিশালে

আমি অবিচল লিখতে
এপারে ছুটে আসছে ওরা
হিংসার তাণ্ডব থেকে মুক্তির খোঁজে
- বলছে
শান্তির নীড়ে একটু জায়গা দাও

এখুনি রেশন কার্ডের প্রশ্ন অপ্রয়োজন

অথচ সেদিন
মুক্তি যুদ্ধের সময়, ছোটবেলায়
দেখেছিলাম সিরিঞ্জ-এর  স্তুপ
আমাদের স্কুলের মাঠে
গোলপোস্ট এর  ধারে


রাতারাতি অজস্র সরকারি খড়ের চালা
তার নিচে অগুন্তি মানুষ
বাঙাল ভাষা তখন বুঝিনা

ইস্কুলে ছুটি হঠাত কেন
সবুজ রং- সেনাবাহিনী
ভারী বুটের শব্দ  দেখি
ইস্কুলের মধ্যে হাসপাতাল

প্রথম শুনলাম অনেক অজানা শব্দ 
শরনার্থী বলে একটা শব্দ শিবির
ছবি আঁকত সেই দিনটির
একাধিক রেডক্রস ভ্যান দাঁড়িয়ে

আকাশে বোমারু  বিমান , আমি ভাবি
মেঘের গর্জন, মা বলত না
তখন আমি বুঝতামনা
কলেরা কাকে বলে

জাতীয় রাস্তার ধারে
অগুন্তি অচেনা মানুষ
মধ্য বঙ্গে বন্যা
গঙ্গা ফুঁসছে, মিশছে পদ্মায়
থৈথৈ জলে তখনও জন্মায়নি সীমান্তে
কাঁটা তারের বেড়াজাল


অথচ বহুদিন পর
ওদেশে ‘ওরা’ যখন ক্ষমতায়
প্রচুর মানুষ আশ্রয় নিয়েছিল এপারে
দাক্ষিন্যে দিনাজপুরে সেই হিংসার পর
এই কয়েক বছর আগে

আজও ছুটে চলেছি আমি, ছুটছে
সীমা সুরক্ষা বল কাঁটা তারের এপারে
দুই দেশের প্রহরী সীমান্ত বরাবর

তার মাঝখানে অনেক নদী
যেমন মরা মহানন্দা
জেগে উঠে শুধু বর্ষায়, আপন বেগে পাগল
ফিবছর ভাঙ্গে পাড়, নুয়ে যায়
কাঁটা তারের বেড়া
ভাঙ্গনে বিলীন দুদেশের সীমারেখা

-   এক করে দেয় জমি
তোমার আমার সোনার বাংলার
নতুন সীমানা
ছিটমহলের মত জেগে ওঠে আবার
এক সীমান্তে দুই বন্ধু দেশ

এবং বিকল্প ২১ মার্চ ২০১৩ সংখ্যায় প্রকাশিত  

Sunday, 3 March 2013

উড়ো প্রেম



উড়ো প্রেম
     নীরাজনা 
দিন ভালো থাকলে কাল যাব
তোমার কাছে

বৃষ্টি বাদলাকে ভয় নেই
ভয় সন্দেহ,  তৃতীয়  ফিসফিস শব্দ 
তোমার আমার কাছাকাছি

দিন ভালো থাকলে কাল যাব
নির্জনে

উড়ো প্রেম তবু  যায়না উড়ে
বাসা বাঁধে মনের গভীরে
- মিউটে  থাকে

জেগে ওঠে আবার একদিন
এসএমএস - আমি একা নির্জনে  

দিন ভালো থাকলে কাল অবশ্যই
যাব তোমার কাছে

Monday, 14 January 2013

জলছবি


জলছবি 
          -নীরাজনা

ছায়াটা আমার সঙ্গে চলে অবিরাম

যখন হাঁটি
ছায়াটাও হেঁটে চলে আমার

কি করি আমি      ভেবে না পাই
কখনও ভাবিনা আমি আমার জন্য

নেই বাবা আছে মা ভাই
বউ ছোট্ট  মেয়ে
আমার গান গায়

আমি যখন হাঁটি
দিনরাত হেঁটে চলে
আমার জল ছবি

মায়ার খেলা
আমার ছোট্ট সংসার

আমার ছয়পথ হাঁটে দিনরাত

তোমার কবিতা


তোমার কবিতা 
            -- নীরাজনা 

তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

তোমার কবিতা থেকে 
তোমাকে নিলাম 

সুলেখা 
ইন্ট্রোটা আসছিল না 
এক শব্দে , এক বাক্যে ভূমিকা 
ইন ফ্যাক্ট সারাদিন 
ক্লান্ত ছিলাম 

সুলেখা 
স্বপনের মধ্যে তুমি গাছ 
তুমি আবছায়া , তুমি লেবু গাছ 
যার তলে  কাঁটা হয়ে 
আমি দাঁড়িয়ে 

সেই ছোট্ট বেলা থেকে 
কিশলয় হাতে 

সুলেখা 
তুমি কাগজি লেবুর গন্ধ 
স্বপ্নের মত একটি শব্দ আলাপ 
শুধু বিস্তার খোঁজে 
কোমল রাগে হন্যে হয়ে পদ্ম

সুলেখা 
তোমার কবিতা থেকে 
একটা শব্দ নিলাম 

মন আমি

মন আমি 
 -- নীরাজনা 

মনের গভীর-এ হাসছে 
মন আমি 
এস এম এস-টা পেয়ে

ছোট করে লেখা 
চিঠি মোবাইল 
বহুদিন সেক্স হয়নি 

লিখেছিলাম প্রথম পৌষ-এ
দেখেছি নির্জনে তোমায় বহুবার

তুমি এসেছিলে উজান-এ
- উজার করে

বন্ধ হলো আসা
কলঙ্ক-কিত চোখ রাঙ্গানি শব্দ

ডেকেছি নির্জন-এ তোমায়
তুমি ডাক-নি

Sunday, 13 January 2013

ঘ্রানছবি


ঘ্রানছবি 
              - নীরাজনা

একটু ঘ্রান নিতে দাও লিঙ্গের 
রমণ এর আগে 

পচা ইলিশ ভাঁপার দুষ্টু  গন্ধ 
চুপ করে বোবা ঘুমন্ত চোখ 

একটু ঘ্রান নিতে তোমার 
অনুমতি দাও 

প্রাণ ভরা নিশ্বাস 
নিলাম আমি  
আঙিনার বাইরে পুকুর পাড়ে তুমি 
পায়ের পাতায় টেনসান নিয়ে দাঁড়িয়ে 


উষ্ণতার  জন্য  ঝলমলে  আলো 
নয়ন  গতি আনে দোলনায় 
জীবন লাট খায় 

নন স্টিক ফ্রাই প্যান
নীল আগুন-এ ঝালকায়

তখন তোমার আঁচল 
উষ্ণ আতর জল বাষ্প পাতায় 
বিন্দু বিন্দু কাজল  কাটসআই 

এক বিন্দু ঘ্রান  আর
তুমি  ঘ্রানছবি 

Friday, 23 April 2010

Stanan (A Cry of Affliction)

Stanan – published in Dwitiya Rabibar , Rupantarer Pathe (Maasik Samayeeki- Akchol-lish) , 13  December 2009 . Malda, West Bengal, India.
 Sampadana : Rajib Singha